ঢাকায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে রাজধানী ঢাকায় জেঁকে বসেছে শীত। গত কয়েক দিন ধরে তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। এর সঙ্গে রয়েছে ঘন কুয়াশা।